আদা খাবেন, আর যারা খাবেন না

আদা খাবেন, আর যারা খাবেন না
রান্নায় মশলা হিসেবে কিংবা চায়ের সঙ্গে একটু করে আদার ব্যবহার অনেক দিন ধরেই আমাদের অভ্যাসের অংশ। আবার অস্থিসন্ধির ব্যথা কমাতে, বা খুসখুসে কাশির মতো উপসর্গে টোটকা চিকিৎসা হিসেবেও ব্যবহার হয়। তবে আদার আরও কিছু ব্যবহার জানলে আদা খাওয়ার পরিমাণ একটু বাড়তে পারে। যেমন- মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায় একাধিক গবেষণায় আদায় উপস্থিত অ্যান্টি অক্সিডেন্ট এবং উপকারি ভিটামিন, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কর্মক্ষমতা বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে বলে প্রমাণিত হয়েছে থাকে। সেই সঙ্গে বয়সের সঙ্গে সঙ্গে যাতে মস্তিষ্কের কর্মক্ষমতা কমে না যায়, সেদিকেও খেয়াল রাখে এই আদা। ফলে স্বাভাবিকভাবেই স্মৃতিশক্তি বাড়তে শুরু করে ও বুদ্ধিরও বিকাশ ঘটে। ওজন কমায় অতিরিক্ত ওজনের কারণে যদি চিন্তায় থাকেন, তাহলে আদায় দারুন উপকার মিলবে। আদার থাকা একাধিক উপকারি উপাদান ক্ষিদে কমিয়ে দেয়। ফলে খাওয়ার পরিমাণ কমতে থাকে। সেই সঙ্গে শরীরে জমে থাকা অতিরিক্তও মেদও ঝরতে শুরু করে। ফলে ওজন নিয়ন্ত্রণে আসতে একেবারেই সময় লাগে না। হজমের উন্নতি বেশ কিছু কেস স্টাডি করে দেখা গেছে নিয়মিত সকাল বেলা যদি এক গ্লাস করে আদা পানি পান করা যায়, তাহলে পাকস্থলির কর্মক্ষমতা বা…