কয়েকটি বড় কবিরা গুনাহ যা আমাদের যেনে নেওয়া উচিত

কয়েকটি বড় কবিরা গুনাহ যা আমাদের যেনে নেওয়া উচিত
ওয়ালি উল্লাহ সিরাজ : প্রথমত গুনাহ দুই ধরনের- ১. কবিরা, ২. সগিরা। আল্লাহপাক এবং রসুল (সা.) যেসব গুনাহের ব্যাপারে কোনো শাস্তি আরোপ করেছেন এবং স্পষ্টভাবে তা বারণ করেছেন, তা-ই হলো কবিরা গুনাহ। তবে কবিরা গুনাহের মধ্যেও রয়েছে বিভিন্ন স্তর। কোনো কোনো কবিরা গুনাহ আল্লাহপাকের সত্তার সঙ্গে সম্পর্কিত, আবার কোনোটা বান্দার সঙ্গে সম্পর্কিত। নিচে গুরুতর কয়েকটি কবিরা গুনাহ তুলে ধরা হলো : ১. শিরক করা : কবিরা গুনাহের স্তরে এটি সবচেয়ে ভয়ঙ্কর এবং স্পর্শকাতর। আল্লাহপাকের সত্তা, গুণাবলি ও কার্যাবলিতে অন্য কাউকে শরিক করা বা সমকক্ষ জ্ঞান করাই শিরক। যেমন— আল্লাহর কাছে মোনাজাত করার মতো জীবিত বা মৃত কারো কাছে প্রার্থনা করা। কবর বা মাজারে সেজদা করা, কোনো ব্যক্তিসমষ্টি বা সংগঠককে সার্বভৌম ক্ষমতার অধিকারী হিসেবে বিশ্বাস করা। পবিত্র কোরআনে আল্লাহপাক ইরশাদ করেছেন, আল্লাহকে ছাড়া এমন কাউকে ডাকবে না যে তোমার কোনো উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না। তারপরও যদি তুমি এ কাজ করো, তাহলে তুমি জালেমদের মধ্যে গণ্য হবে (সুরা ইউনুস, আয়াত : ১০৬)। অন্য একটি আয়াতে আল্লাহপাক আরো বলেছেন, যে আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরিক করে, আল্লা…