মাইগ্রেনের অসহ্য ব্যাথা থেকে মুক্তি!!
মাইগ্রেনের ভয়ানক মাথাব্যাথার সাথে যারা পরিচিত তারাই জানেন এটি কি ধরণের যন্ত্রণাদায়ক। মাইগ্রেনের ব্যাথা কোনও সাধারণ মাথাব্যাথা নয় ৷ যা একটি ক্রোসিন বা স্যারিডনেই কমে যাওয়ার কারণে হয়ে থাকে৷ মাইগ্রেন হল একধরণের নিউরোলজিকাল সমস্যা ৷ এর ফলে তীব্র মাথা ব্যাথার পাশাপাশি দেখা যায় বমি বমি ভাব, আলো ও শব্দ সহ্য করতে না পারা, চোখে ব্যাথা, এমনকী মুখের কিছু অংশ যেমন চোয়াল পর্যন্ত ব্যাথা হতে পারে৷ এই ব্যাথা কয়েক ঘণ্টা থেকে প্রায় তিন চার দিন পর্যন্তও ভোগায়। মাইগ্রেনের ব্যাথা সৃষ্টি হওয়ার কারণ: খালি পেট: খালি পেটে বেশিক্ষণ থাকলে মাইগ্রেনের ব্যথা বা সমস্যা শুরু হতে পারে। এর কারণ- খালি পেটে থাকলে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয়। এটি মাইগ্রেনের সমস্যাকে আরও বাড়িয়ে দিতে পারে। তাই খালি পেটে না থাকার চেষ্টা করুন। মানসিক চাপ: যারা অনেক বেশি মানসিক চাপ নিয়ে একটানা কাজ করতে থাকেন, নিজের ঘুম ও খাওয়া-দাওয়ার কোনো নির্দিষ্ট সময় মেনে চলতে পারেন না। তাদের বেশি মাইগ্রেনে আক্রান্ত হতে দেখা যায়। তাই মানসিক চাপ এড়িয়ে চলার চেষ্টা করুন। খুব মানসিক চাপে থাকলে এক কাপ লেবু চা খেয়ে নিন। এতে মস্তিষ্ক কিছুটা রিল্যাক্স হবে। অতি…