What causes damage due to sleeping?

বেশি ঘুমানোর কারণে কী কী ক্ষতি হয় এমন অনেকেই আছেন সকালবেলা অ্যালার্মের পর অ্যালার্ম বেজে যায়। কিন্তু ঘুম আর কিছুতেই ভাঙতে চায় না। মন বলে আরো  পাঁচ মিনিট একটু ঘুমোই, তারপর উঠছি। ভোরবেলা বিছানা ছেড়ে উঠতে গেলে, এই ভাবনা ভাবেন সকলেই। মনে করুন আপনার  তাড়াহুড়ো নেই। সকাল ন’টার সময় আপনি অ্যালার্ম দিয়ে রেখেছেন। ইতিমধ্যেই সাত-আটঘণ্টা ঘুমিয়েছেন। কিন্তু তা সত্ত্বেও ঘুম থেকে উঠতে আপনার ইচ্ছা করছে না। জোর করে ঘুম থেকে উঠতে হচ্ছে আপনাকে। বাড়ির বড়রা বলতেই পারেন, এটি অলসতার লক্ষণ। কিন্তু চিকিৎসকরা বলছেন অন্য কথা। তাঁদের মতে, আপনার শরীরে বাসা বেঁধে রয়েছে কোন জটিল রোগ। চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় শারীরিক এই অবস্থার নাম ডাইসেনিয়া। ক্লিনোম্যানিয়া বলেও পরিচিতি রয়েছে এই রোগটির। চিকিৎসকদের মতে, এই উপসর্গ দেখা দিলেও কোন সময়ই ঘুম সম্পূর্ণ হয় না। সাত-ঘণ্টা ঘুমানোর পরেও ক্লান্তিভাব দেখা দিতে পারে। ঘুম থেকে সময় মতো উঠতে পারেন না বলে, উদ্বিগ্নতাতেও ভোগেন এই রোগীরা। তার ফলে স্বাভাবিকভাবে বহুবার ঘুম ভেঙে যাওয়ার সমস্যাতেও ভোগেন তাঁরা। দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভোগার ফলে খিটখিটে মেজাজের হয়ে যান অনেকেই। চিকিৎ…