এখনই ফেসবুকের ফেক আইডি থেকে সাবধান হোন?

এখনই ফেসবুকের ফেক আইডি থেকে সাবধান হোন?
এখনই ফেসবুকের ফেক আইডি থেকে সাবধান হোন তথ্য প্রযুক্তির এই আধুনিক সভ্যতায় ফেসবুক সব শ্রেণির মানুষের জীবন ব্যবস্থায় প্রতিনিয়ত এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। ফেসবুক ব্যবহারে যেমন রয়েছে বহুবিদ সুবিধা, তেমনি রয়েছে কিছু সমস্যাও।  ফেসবুকের অন্যতম সমস্যার মধ্যে রয়েছে ফেক আইডি। ফেসবুকে আলাপ থেকে প্রেম, প্রতারণা, অবশেষে আত্মহত্যা। এমন ঘটনা এখন প্রায়ই শোনা যায়। ফেক প্রোফাইলের আড়ালে অপরাধমূলক কাজও হচ্ছে বর্তমানে এ জনপ্রিয় সোশ্যাল মিডিয়ায়। আবার প্রতিশোধ স্পৃহার বশেও অনেকে তৈরি করেন ফেক প্রোফাইল। সতর্ক থাকুন। বোঝার চেষ্টা করুন, ফেক প্রোফাইল কিনা ? অচেনা কাউকে বন্ধু করার আগে দ্বিতীয়বার ভাবুন ফ্রেন্ড লিস্টে বন্ধু সংখ্যা বাড়ানোর প্রতিযোগিতায় হুটহাট কাউকে অ্যাড করবেন না। অচেনা রিকোয়েস্ট এলে প্রশ্ন করুন। জানতে চান তিনি কেন আপনাকে রিকোয়েস্ট পাঠালেন। উত্তর শুনে বিশ্বাসযোগ্য মনে হলে তবেই অ্যাকসেপ্ট করুন। প্রোফাইল ভাল করে পড়ুন কী করেন, কোথায় থাকেন,  কোথায় পড়াশোনা করেছেন সে বিষয়ে স্পষ্ট তথ্য আছে কিনা দেখুন। কোনও সংস্থার নাম বা ইউনিভার্সিটির নাম নিয়ে সন্দেহ হলে গুগলে খুঁটিয়ে দেখুন। বয়স খুব অল্প অথচ নিজেকে প্রফেসর ব…