স্মার্টফোন কিভাবে ক্ষতি করছে আপনার ত্বকে!

স্মার্টফোন কিভাবে ক্ষতি করছে আপনার ত্বকে!
স্মার্টফোন কিভাবে ক্ষতি করছে আপনার ত্বকে! আপনি তো আপনার ত্বকের যথেষ্ট যত্ন নেন।  তবুও কোনও এক অজ্ঞাত কারণে মুখ, গাল, গলার ত্বকে দেখা যাচ্ছে দাগ, ব্রণ। এমনকি, চোখের তলায় জার্ক সারকেলও বাসা বাঁধছে যেন।  সম্প্রতি এক সমীক্ষা বলছে, এমন দাগ, ব্রণ ও অ্যালার্জির কারণ আপনার সঙ্গে সব সময় থাকা আপনার দামি স্মার্টফোনটি।  জেনে নিন, স্মর্টফোন ব্যবহারের ফলে কী ভাবে ক্ষতি হচ্ছে আপনার মুখ ও গলার ত্বকের। আমাদের আজকের এই প্রতিবেদনে তার সঙ্গে রইল তার প্রতিকারের উপায়,  ১। ব্রণ বা অ্যাকনে কথা বলার সময় স্মার্টফোনের স্ক্রিন গালের বেশ খানিকটা অঞ্চলে লেগে থাকে। এর ফলে, গালের মেক-আপ বা ক্রিম খুব সহজেই জমে যায় স্ক্রিনের উপর। এতে জীবাণুর সৃষ্টি হয় এবং ত্বকের ক্ষতি করে। সমাধান: চেষ্টা করুন ফোনটি পরিষ্কার রাখার। বাজারে স্ক্রিন ক্লেনজার পাওয়া যায়। চেষ্টা করুন ইয়ারফোন ব্যবহার করার। তবে অবশ্যই বৈজ্ঞানিক মতে। অর্থাৎ ইয়ারফোনের ভলিউম যেন মাত্রাতিরিক্ত না হয়। ২। চোখের তলায় ডার্ক সার্কেল স্মার্টফোনের এলইডি লাইট বা নীলাভ আভা চোখের জন্য খুবই ক্ষতিকারক। প্রায় প্রত্যেক মানুষই, বর্তমানে শুতে যান মোবাইলে চ্যাট করতে করতে। এর ফলে ঘুমের ক্…