মাত্র সহজ একটি উপায়েই দূর হবে কোলেস্টেরল
মাত্র সহজ একটি উপায়েই দূর হবে কোলেস্টেরল কোলেস্টেরল একটি পিচ্ছিল মোম ধরনের পদার্থ। এটি শরীরে নার্ভ প্রতিরক্ষা, কোষ এবং কিছু হরমোন তৈরিতে সাহায্য করে। লিভার বা যকৃত এই কোলেস্টেরলের প্রস্তুতকর্তা। তবে খাবার থেকেও সরাসরি এই কোলেস্টেরল আসতে পারে। যেমন- ডিম, মাংস, অতিরিক্ত তেল চর্বি জাতীয় খাবার। কিছু কোলেস্টেরল স্বাস্থ্যের জন্য দরকারী হলেও অতিরিক্ত পরিমানে থাকা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। এটি রক্তে বেশি থাকলে হৃদরোগসহ হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের আশঙ্কা বাড়িয়ে দেয়। উচ্চ মাত্রায় কোলেস্টেরল থাকলে আপনার রক্তনালীতে এটা জমে উঠতে পারে। যে আর্টারি বা রক্তনালী আপনার হৃৎপিণ্ড থেকে শরীরে রক্ত পৌছে দেয় তাতে কোলেস্টেরল জমে যায়। রক্তনালীতে জমে যাওয়া কোলেস্টেরল শুরুতে নরম থাকলেও সময়ের সঙ্গে তা শক্ত হয়ে যায় এবং আপনার আর্টারিগুলোকে সরু করে দিতে পারে। এভাবে চলতে থাকলে আপনার আর্টারি একেবারে বন্ধ বা ছিড়ে যেতে পারে। যে সমস্ত আর্টারী হৃৎপিণ্ডের পেশীতে রক্ত প্রবাহ করে তাদের কোনটা বন্ধ হয়ে গেলে হার্ট অ্যাটাকের সূচনা হতে পারে। আর যে সমস্ত আর্টারী আপনার মস্তিষ্কে রক্ত প্রবাহ করে তাদের কোনো একটা বন্ধ হয়ে গেলে স্ট্রোক…