শিশুদের পড়ার অভ্যাস করাতে হলে?

শিশুদের পড়ার অভ্যাস করাতে হলে?
শিশুদের পড়ার অভ্যাস করাতে হলে… আজকাল বাবা-মায়ের শিশুদের নিয়ে একটি কমন অভিযোগ রয়েছে, তাদের শিশুরা পড়তে চায় না। কিন্তু, ক্লাসে ভালো রেজাল্ট করার জন্য ও কোনো বিষয় সম্পর্কে সঠিক ধারণা লাভের জন্য পড়ার তো কোনো বিকল্প নেই। আসলে না পড়তে চাওয়া বিষয়টি শুধু শিশু নয়, বর্তমান প্রজন্মের মধ্যেও বিদ্যমান। মন থেকে আন্তরিকভাবে কিছু পড়ার অভ্যাস আমাদের যেন কমেই চলেছে। বিশেষ করে নতুন প্রজন্মের মধ্যে খুব অল্পসংখ্যক তরুণ-তরুণী খুব আগ্রহের সঙ্গে পড়ছে পৃথিবীর বিখ্যাত সব লেখকের গল্প, প্রবন্ধ, উপন্যাস, নাটক, কিংবা কবিতা। খুব কম সংখ্যা ছেলেমেয়েই পড়ছে নামিদামি সব ম্যাগাজিন, জার্নাল কিংবা রিসার্চধর্মী বই। তাছাড়া এ কথাটি তো কমবেশি সবারই জানা যে, দি মোর ইউ রিড, দি মোর ইউ লার্ন! অত্যন্ত প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ এ পড়ার অভ্যাসটি যদি শৈশব থেকেই সন্তানের মধ্যে গড়ে তুলে দেয়া যায়, তাহলে প্রথম থেকেই ক্লাসে তাদের রেজাল্ট আশানুরূপ হওয়ার পাশাপাশি তাদের যেমন গড়ে উঠবে নিয়মিতভাবে ভালো ভালো সব লেখাপড়ার অভ্যাস, তেমনি প্রতিনিয়তই বাড়তে থাকবে তাদের জ্ঞানের পরিধি। আর পড়ার অভ্যাসটি একবার ভালোমতো গড়ে উঠলে তা বেশির ভাগ ক্ষেত্রেই সারা জীবনের…