ডিম সম্পর্কে মানুষের রয়েছে ভুল ধারণা
ডিম সম্পর্কে সাধারণ মানুষের রয়েছে অনেক ভুল ধারণা, ডিম ছাড়া সকালের নাস্তার কথা যেন চিন্তাই করা যায় না! প্রাকৃতিক প্রোটিনের শ্রেষ্ঠ উৎস হচ্ছে ডিম। যদিও ডিম সম্পর্কে সাধারণ মানুষের রয়েছে অনেক ভুল ধারণা। ব্রিটিশ মেডিক্যাল জার্নাল জানিয়েছে, ডিমে কোনও ক্ষতির সম্ভাবনা তো নেই-ই, উপরন্তু নানা ধরনের শারীরিক সমস্যার সমাধান হিসেবে কাজ করে ডিমে থাকা প্রোটিন, রিবোফ্লোবিন, ভিটামিন বি১২, ফলেট ও ভিটামিন ডি। তাই হৃদরোগের ভয়ে ডিম না খাওয়া একদমই অনুচিত।দেখে নিন দৈনন্দিন খাদ্য তালিকায় ডিম রাখা কেন জরুরি ডিমে রয়েছে কএক ধরনের অ্যামিনো অ্যাসিড যা সুস্থতার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। একটি সেদ্ধ ডিমে ভিটামিন এ, বি৫, বি১২, বি২, বি৬, ডি, ই, কে, ফসফরাস, ক্যালসিয়াম ও জিঙ্ক পাওয়া যায়। এছাড়া প্রতিটি ডিমে রয়েছে ৫ গ্রাম প্রোটিন। যদিও কোলেস্টেরল রয়েছে ডিমে, কিন্তু এটি সাধারণত রক্তের কোলেস্টেরলের কোনো মাত্রা বাড়ায় না। বরং নিয়মিত ডিম খেলে শরীরের এইচডিএল লেভেল বাড়ে। এইচডিএল এক ধরনের স্বাস্থ্যকর কোলেস্টেরল যা বিভিন্ন ধরনের রোগ থেকে দূরে রাখে। ডিম একটি সুষম খাদ্য। দুধের মতো ডিমেও প্রায় সব খাদ্যগুণ রয়েছে। বাড়ন্ত বয়সে প…