ত্বকের দাগ দূর করার অতি সহজ কয়েকটি উপায়

ত্বকের দাগ দূর করার অতি সহজ কয়েকটি উপায়
ত্বক কালো সেটা কোনো সমস্যা না।  কিন্তু ত্বকে দাগ থাকলে সেটা সত্যি বিব্রতকর।ব্রণ কিংবা দূর্ঘটনাবশত ত্বকে অনেক সময় দাগ হয়ে যায়। একবার দাগ পড়ে গেলে সেই দাগ সহজে যেতে চায় না। অনেক দিন চলে গেলেও পুরোপুরি যেতে চায় না দাগ গুলো। ত্বকে দাগ পড়ে থাকলে দেখতেও খারাপ দেখায়। অনেক সময়ে মেকআপ করেও ঢাকা যায় না দাগগুলো। তাই ত্বকের দাগ থেকে মুক্তি পেতে অনেকেই ছুটে যান চর্মরোগ বিশেষজ্ঞ অথবা বিউটি পার্লারে। কেউ কেউ আবার লেজারও করিয়ে ফেলেন। কিন্তু । ত্বকের দাগ থেকে মুক্তি পাওয়ার আছে কিছু সহজ প্রাকৃতিক উপায়। এসব পদ্ধতি ব্যবহার করলে এক রাতের মধ্যে দাগ থেকে মুক্তি না পেলেও ধীরে ধীরে দাগ মিলিয়ে যায় পুরোপুরি। আসুন জেনে নেয়া যাক ত্বকের দাগ সমস্যা থেকে মুক্তি পাওয়ার ৫টি প্রাকৃতিক উপায়। লেবুররস:  লেবুর রসে আছে আলফা হাইড্রোক্সি এসিড যা ত্বকের মৃত কোষ সরিয়ে দিতে সহায়তা করে এবং নতুন কোষ গঠন করে। ফলে ত্বকের দাগ হালকা হয়ে যায়। এছাড়াও লেবু হলো প্রাকৃতিক ব্লিচ যা দাগ হালকা করে দেয়। ব্যবহার:  প্রথমে দাগ ও তাঁর চারপাশের ত্বক পরিষ্কার করে নিন। ত্বক পানি দিয়ে ভিজিয়ে নিন। তুলায় ১ চা চামচ লেবুর রস নিন। ত্বকের যে স্থানে দাগ আছে সেখান…