মেয়েদের সতীত্ব রক্ষায় সুন্দর ও নতুন পদ্ধতি!
এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারীত্ব ধরে রাখার জন্য উৎসাহিত করা হয়েছে। পূর্বাঞ্চলীয় খাজুলু-নাটাল প্রদেশের মেয়রের মুখপাত্র জাবুলানি মখোনজা বলেছেন, এ বৃত্তি এবারই প্রথম চালু করা হলো। উথুকেলা জেলার যেসব মেয়ে কুমারী ছিলেন তাদের এবার বৃত্তি দেয়া হয়েছে। প্রতি বছর হাইস্কুল ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শতাধিক ছাত্রীকে এ বৃত্তি দেবে মেয়রের অফিস। যাদের এবার বৃত্তি দেয়া হয়েছে তারা স্বেচ্ছায় স্বীকার করে নিয়েছেন, তারা এখনও কুমারী আছেন। তাদের সতীত্বের ওপর কোনো কলঙ্ক লেপন হয়নি। এজন্য নিয়মিত তারা কুমারীত্ববিষয়ক টেস্ট করাতে রাজি হয়েছেন। দক্ষিণ আফ্রিকার রেডিও স্টেশন ৭০২কে এ কথা বলেছেন উথুকেলার মেয়র দুদু মাজিবুকো। তিনি বলেন, এসব কুমারীকে বিশেষভাবে ধন্যবাদ তাদের কুমারীত্ব ধরে রাখার জন্য। আমি আশা করি তারা তাদের ডিগ্রি বা পড়াশোনা শেষ করা পর্যন্ত কমপক্ষে পরবর্তী তিন বছর এই কুমারীত্ব ধরে রাখবেন। তিনি বলেন, এই বৃত্তি বিভিন্ন সময়ে নবায়ন করা হবে। কারণ, কোনো কুমারী এ সনদকে ব্যবহার করে অন্য উদ্দেশ্য হাসিল করতে পারেন। এই সনদ দেখিয়ে দাবি করতে পারেন, তিনি কুমার…