আগ্রহ কমেছে সন্তান জন্মদানে নারীর ?

আগ্রহ কমেছে সন্তান জন্মদানে নারীর ?
বিশ্বজুড়ে নারীদের সন্তান জন্ম দেবার হার উল্লেখযোগ্য হারে কমে গেছে। অনেক দেশে নারীদের সন্তান ধারণ এতটাই কমে গেছে যে, জনসংখ্যার ভারসাম্য বজায় রাখার জন্য পর্যাপ্ত সংখ্যক শিশু নেই। গবেষকরা বলছেন, গবেষণায় যে তথ্য পাওয়া গেছে সেটি বেশ চমকে দেবার মতো। সন্তান জন্ম দেবার প্রবণতা কমে যাবার কারণে এটি সমাজের উপর একটি গভীর প্রভাব ফেলবে। নাতি-নাতনির চেয়ে দাদা-দাদি কিংবা নানা-নানীর সংখ্যা বেড়ে যাবে। এর অর্থ হচ্ছে সমাজে বৃদ্ধ মানুষের সংখ্যা বেড়ে যাবে। চিকিৎসা বিষয়ক সাময়িকী ল্যানসেট-এ গবেষণাটি প্রকাশিত হয়েছে। গবেষণায় ১৯৫০ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত প্রতিটি দেশের জন্মহারের প্রবণতা বিশ্লেষণ করা হয়েছে। ১৯৫০ সালে একজন নারী তাঁর পুরো জীবনে গড়ে ৪ দশমিক ৭টি সন্তান জন্ম দিয়েছেন। কিন্তু ২০১৭ সালে সেটি ২ দশমিক ৪ এ নেমে এসেছে। কিন্তু বিভিন্ন দেশের মধ্যে জন্মহারের ব্যাপক তারতম্য দেখা যায়। পশ্চিম আফ্রিকার দেশ নিজার-এ জন্মহার ৭ দশমিক ১ হলেও ভূমধ্যসাগরের দ্বীপ সাইপ্রাসের নারীরা গড়ে একটি সন্তান জন্ম দিচ্ছেন। অন্যদিকে পশ্চিম ইউরোপের অন্য দেশগুলোর মতো ব্রিটেনের জন্মহার ১ দশমিক ৭। একটি দেশে জন্মহার যদি ২ দশমিক ১ এর নিচে নেমে…