ইউটিউব কয়েকধরণের ভিডিও নিষিদ্ধ করেছে

ইউটিউব কয়েকধরণের ভিডিও নিষিদ্ধ করেছে
ইউটিউব কয়েকধরণের ভিডিও নিষিদ্ধ করেছে বিপজ্জনক চ্যালেঞ্জ অথবা মানসিকভাবে ক্ষতিকর ‘প্র্যাংক’ বা ঠাট্টা দেখানো সব ধরনের ভিডিও ক্লিপ নিষিদ্ধ করে দিয়েছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। সম্প্রতি ‘চ্যালেঞ্জ’ জেতার নামে মূলত পশ্চিমা বিশ্বে বিভিন্ন বিপজ্জনক কাজ করার প্রবণতা বেড়েছে। যার ফলস্বরূপ হতাহতের ঘটনা পর্যন্ত ঘটেছে। এসব কথিত চ্যালেঞ্জের ভিডিও দেখে একদিকে কোমল মানসিকতার মানুষ যেমন মানসিকভাবে বিপর্যস্ত হচ্ছে, তেমনি অনেকে প্রভাবিত হয়ে ওরকমই কোনো ঝুঁকিপূর্ণ চ্যালেঞ্জ গ্রহণে আগ্রহী হচ্ছে। এর আগেও ইউটিউবে বিপজ্জনক চ্যালেঞ্জ পূরণ করার ভিডিও পোস্ট করা হতো। কিন্তু গত ডিসেম্বরে ‘বার্ড বক্স’ নামের হলিউড চলচ্চিত্রটি মুক্তি পাবার পর থেকে চোখ বেঁধে দৈনন্দিন কাজসহ ঝুঁকিপূর্ণ বহু কাজের চেষ্টা করার নতুন প্রবণতা শুরু হয়েছে। যার ফলে ইতোমধ্যে বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছে। এ কারণেই টেক জায়ান্ট গুগল মালিকানাধীন ইউটিউব এবার ঘোষণা দিয়ে এসব কনটেন্টের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার ভিডিও শেয়ারিং সাইটটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, এ ধরনের ভিডিও কনটেন্টের জন্য কোনো জায়গা নেই ইউটিউবে…