কিভাবে কিডনি ভাল রাখবেন তার কিছু টিপস,Some tips on how to keep kidney good

কিভাবে কিডনি ভাল রাখবেন তার কিছু টিপস,Some tips on how to keep kidney good
আপনার স্বাস্থ্য ভাল থাকলে আপনি যেকোন কাজ করেও শান্তি পাবেন।আর সুস্থ থাকার মধ্যে কিডনি কে ভাল রাখা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিশ্য।তাই আমি আজকে আপনাদের কে কিভাবে কিডনি ভাল রাখবেন তার কিছু টিপস দিলাম। কিভাবে কিডনি ভাল রাখবেন তার কিছু টিপস কিডনি ভালো রাখতে হলে পানি পান করতে হবে; কিন্তু কতটা পানি যথেষ্ট? এটা জানার আগে ছোট আরেকটি তথ্য জানা যাক। একজন মানুষ কয়েক সপ্তাহ পর্যন্ত খাবার না খেয়ে বাঁচতে পারে; কিন্তু পানি ছাড়া দু-তিন দিনের বেশি নয়। এর কারণ খাদ্য শরীরে চর্বি হিসেবে জমা থাকতে পারে, পানি জমে থাকে না। শরীরের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গকে সচল রাখতে পানি প্রয়োজন। পানি অনেকভাবেই শরীরে প্রবেশ করে। ফল, জুস এমনকি ভাতের মাধ্যমেও পানি প্রবেশ করে শরীরে। তবে আলাদাভাবে পানি পান করতেই হবে। পানিশূন্যতা রোধ করতে পানি পান করতে হবে। পানিতে কোনো ক্যালরি নেই, খরচ কম, সব জায়গায় সহজলভ্য। তাই পিপাসা মেটাতে পানিই হতে হবে প্রধান ভরসা। তবে পানিতে ফ্লোরাইড ও আরো কিছু খনিজ উপাদান থাকে, যা স্বাস্থ্যের জন্য খুব উপকারী। পানি কতটুকু পান করতে হবে তার একটি সাধারণ হিসাব আছে। ২৪ ঘণ্টায় অন্তত আট গ্লাস পানি পান করতে বিশ…