প্রত্যেক মানুষই কোমর ব্যথায় ভুগে থাকেন Every man suffers from groin pain

Health tips,Life Style
প্রত্যেক মানুষই কোমর ব্যথায় ভুগে থাকেন Every man suffers from groin pain
প্রত্যেক মানুষই তার জীবনের কোনো না কোনো সময় কোমর ব্যথায় ভুগে থাকেন। কোমর ব্যথা বিভিন্ন কারণে হয়। উল্লেখযোগ্য কারণগুলো হলো-মাস্কিউলোস্ক্যলেটাল ব্যথা, ফাইব্রোমাইএলজিয়া, অস্টিওআর্থ্রাইটিস, স্পন্ডাইলো ডিসকাইটিস, পট’স ডিজিজ, স্পন্ডাইলোসিস, এনকাইলোজিং স্পন্ডাইলাইটিস ইত্যাদি। কোমর ব্যথার আরেকটি গুরুত্বপূর্ণ কারণ- প্রলাপসড লাম্বার ইন্টার ভার্টিব্রাল ডিস্ক বা পিএলআইডি। এতে কোমরের নরম ডিস্ক, যা দুটি কশেরুকার মধ্যে থাকে, তা বের হয়ে বাইরে চলে আসে। ডিস্কের বাইরের দিকে এনুলাস ফাইব্রোসাস নামে শক্ত আবরণ থাকে, যা আঘাতে বা ক্ষয় হয়ে ছিঁড়ে গিয়ে ভেতরের নরম জেলির মতো অংশ, যা নিউক্লিয়াস পাল্পোসাস নামে পরিচিত, বাইরে বের হয়ে আসে। সেই বের হওয়া অংশ নার্ভের রুটে চাপ দেয়। ফলে কোমরে প্রচণ্ড ব্যথা হয় এবং সেই ব্যথা পায়ে রেডিয়েশন হয়। এর নাম সায়াটিক পেইন। কমন পিএলআইডি হয় খ৪/৫ স্পেসে। তাছাড়া খ৫/ঝ১ ও হয়ে থাকে। রোগের লক্ষণ হলো-কোমর ব্যথা, যা কোমরের পেছন দিয়ে ঊরুর পিছন দিয়ে, কাফ মাসেলের পেছন দিয়ে পায়ের বুড়ো আঙুল বা ছোট আঙুলে চলে আসে। কাশি দিলে বা কোথ দিয়ে প্রস্রাব-পায়খানা করা সামনের দিকে ঝুঁকে নামাজ পড়লে বা কোনো জিনিস তুলতে…