বিয়ে-শাদীতে যে কাজগুলো নিকৃষ্ট ও নিষিদ্ধ

বিয়ে-শাদীতে যে কাজগুলো নিকৃষ্ট ও নিষিদ্ধ
সমাজ জীবনের প্রথম ভিত্তি হলো পরিবার। নারী-পুরুষের বৈধ ইজাব (প্রস্তাব) এবং কবুলের (গ্রহণ) মাধ্যমে বিয়ে করেই মানুষ সমাজ জীবনে থিতু হন। এ বিয়ের মাধ্যমেই প্রতিষ্ঠিত হয় পরিবার ও সমাজ। সৃষ্টির শুরু থেকে মহান আল্লাহ যেভাবে পরিবার গঠনের পদ্ধতি চালু করেছেন, সে ব্যাপারে আল্লাহ তাআলা বলেন- ‘হে মানুষ! তোমরা তোমাদের প্রতিপালককে ভয় কর, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন ও যিনি তা থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন, যিনি তাদের দু’জন থেকে বহু নর-নারী ছড়িয়েছেন।’ (সুরা নিসা : আয়াত ১) এ বিয়ে-শাদী মানুষের জন্য অনেক গুরুত্বপূর্ণ কাজ ও ইবাদত। অথচ অনুষ্ঠানের নামে বর্তমান সময়ে বিয়ে শাদীতে নারী-পুরুষ উভয়ের পরিবার বিভিন্নভাবে হয়রানি ও ক্ষতির শিকার হয়। এমন অনেক কাজ করে থাকে যা ইসলামে নিকৃষ্ট ও নিষিদ্ধ। বিয়ে-শাদীতে কোনোভাবেই এ নিকৃষ্ট ও নিষিদ্ধ কাজগুলো কাম্য নয়। আর তাহলো- > বিয়ের সময় কনে পক্ষ ছেলের কাছে ক্ষমতার বাইরে অতিরিক্ত সোনা-রূপা শর্তারোপ করে থাকে। যা বরের সামর্থ্যের বাইরে। তাই সামর্থে্যর বাইরে বরের কাছে কনে পক্ষের যে কোনো আবদারই নিষেধ। > আবার বিয়ের সময় কনে পক্ষের কাছে বিয়ের শর্ত হিসেবে যৌতুক সোনার…