পদ্মা কেন নদী? ব্রহ্মপুত্র কেন নদ? General knowledge
পদ্মা কেন নদী? ব্রহ্মপুত্র কেন নদ? General knowledge
বাংলা ভাষায় যেসব অহেতুক ও বেহুদা বিতর্ক জিইয়ে রাখা আছে, এর মধ্যে অন্যতম হচ্ছে নদী বনাম নদ বিতর্ক। জন্ম থেকেই প্রশ্নটা শুনে এসেছি, ঘাঁটাঘাঁটি করে উত্তর জানার চেষ্টা করেছি, চেষ্টা করে মাঝারি সাইজের হালকা পিংক কালারের ঘোড়ার প্রমাণ সাইজের মেরুন কালারের একটা চৌকা ডিম পেয়েছি। এক জায়গায় দেখেছি নামের মধ্যে মেয়ে-মেয়ে গন্ধ থাকলে সেটা নদী আর ছেলে-ছেলে গন্ধ থাকলে সেটা নদ। মেয়েলি নাম বলে পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা নাকি নদী; নাম পুরুষালি বলে কপোতাক্ষ, ব্রহ্মপুত্র, আড়িয়াল খাঁ, তুরাগ, বলেশ্বর নাকি নদ। কোনটা নদী, কোনটা নদ— লৈঙ্গিক গন্ধই যদি এর মাপকাঠি হয়; তা হলে মাথাভাঙ্গা, কালিজিরা, কচা নামধারীরা কী— নদী, না নদ? বরিশাল বিভাগে ‘হিজলা’ নামে যেটি প্রবাহিত আছে, সেটিই বা কী? কোথাও-কোথাও পড়েছি— যেগুলোর শাখা আছে, অর্থাৎ বাচ্চাকাচ্চা আছে; সেগুলো নদী আর যেগুলোর শাখা বা বাচ্চাকাচ্চা নেই, সেগুলো নদ। খুঁজে দেখলাম— যে ব্রহ্মপুত্রকে নদ বলা হয়; দিবাং, লোহিত, ধানসিঁড়ি, কামেং, রায়ডাক, জলঢাকা, তিস্তা নামে সেই ব্রহ্মপুত্রের সাতটা শাখা নদী আছে (আরো বেশি থেকে থাকতে পারে); সাত-সাতটা বাচ্চা থাকার পরও ব্রহ্মপুত্র নদই থেকে গেল…