Posts

লাখ লাখ মানুষ মনে করছেন, তারা যে 123456 সংখ্যাটিকে পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করছেন এটা কেউ কল্পনাও করতে পারবেন না।

লাখ লাখ মানুষ মনে করছেন, তারা যে 123456 সংখ্যাটিকে পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করছেন এটা কেউ কল্পনাও করতে পারবেন না। হ্যাঁ, অনেক ক্ষেত্রে হয়তো একেবারে সহজ বিষয়গুলোই কল্পনা করা অসম্ভব হয়ে দাঁড়ায়, তবে সেটা অন্তত পাসওয়ার্ডের বেলায় না। ব্রিটেনের সাইবার নিরাপত্তাবিষয়ক সরকারি শীর্ষ সংস্থা ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার বা এনসিএসসি বলছে- হ্যাকিংয়ের শিকার হওয়া অ্যাকাউন্টগুলোর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত পাসওয়ার্ড ছিল 123456।প্রতিষ্ঠানটির করা এক জরিপে দেখা যাচ্ছে, সাইবার নিরাপত্তা বিষয়ে মানুষের জ্ঞানের অভাব তাদের ফেলে দিচ্ছে নিরাপত্তা ঝুঁকিতে। কেবল সমস্যা নয়, এই ঝুঁকির একটা সহজ সমাধানও পরামর্শ হিসেবে তুলে ধরেছে এনসিএসসি। তাদের মতে, হরদম ব্যবহার করা হয় এবং আপনার মনে থাকবে এমন তিনটি শব্দ মিলিয়ে বানিয়ে নিতে পারেন আপনার পাসওয়ার্ড। এনসিএসসি হ্যাকিংয়ের শিকার হওয়া অ্যাকাউন্টগুলো নিয়ে গবেষণা করেছে। পাবলিক ডেটাবেইসের যেসব অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হয়েছে তার মধ্যে দেখা গেছে দুই কোটি ৩০ লাখ অ্যাকাউন্টের পাসওয়ার্ড ছিল 123456।এর পরেই সবচেয়ে বেশি ব্যবহৃত পাসওয়ার্ড ছিল 123456789। এর পরের পাসওয়ার্ড ছিল qwerty…